মাইলস্টোন ট্রাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৩:২৩ পিএম
মাইলস্টোন ট্রাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
ছবি, সংগৃহিত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আজ (২১ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

মানববন্ধন কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিরা নেতৃত্ব দেন। নেতৃত্বে ছিলেন সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন।

আপনার জেলার সংবাদ পড়তে