নাগেশ্বরীতে শিক্ষার্থীদের কম্বল বিতরণ

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৫ পিএম
নাগেশ্বরীতে শিক্ষার্থীদের কম্বল বিতরণ

বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যাক টু স্কুল ক্যাস্পেইন, আলোচনাসভা ও কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ভাব বাংলাদেশের বাস্তবায়নে, মালালা ফান্ডের অর্থায়নে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা ও করনীয় বিষয়ে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। এছাড়াও নিজের বাল্যবিয়ে নিজে ঠেকিয়ে কিভাবে নিজেকে আত্মনির্ভরশীল হেসেবে গড়ে তোলা যায় এবং অপরকে এর কুফল সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এক শিক্ষার্থী। আলোচনাসভা শেষে উপজেলার ৪টি বিদ্যালয়ের ১২০জন মেধাবী ও গরিব শিক্ষার্থীকে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ। আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং ভাব বাংলাদেশের সহকারি কান্ট্রি ডিরেক্টর এম.এ আলিম খানের সঞ্চালণায় সময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন, বিশেষ অতিথি রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইলামসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে