সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার, আটক ৩৫

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৪:৩১ পিএম
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার, আটক ৩৫

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকোমল অভয়ারণ্যে ( নিষিদ্ধ)  এলাকায়  মাছ ধরার অপরাধে ৩৫ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ৪ টি ইঞ্জিন চালিত ট্রলার ২ টি নৌকা, মাছ ধরার জাল সহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নীলকোমল বিশেষ বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, গত ২০ জানুয়ারি সন্ধা ৭ টার দিকে বঙ্গবন্ধুর চরের নিষিদ্ধ এলাকায় অভিযান চালিয়ে এ সকল ইঞ্জিন চালিত  ট্রলার, নৌকা সহ তাদেরকে আটক করা হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জেলেতেরকে বুধবার (২১ জানুয়ারি)  সকালে কযরা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে