আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে ০৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। ২১ জানুয়ারি-২০২৬ বুধবার জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন (জাহাজ), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী এ, কে, এম আফজালুল আনাম (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী জোবায়ের সাঈদ (রিক্সা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রেদওয়ানুল কারীম রাবিদ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আ ন ম বজলুর রশিদ (কালু) (মোটর সাইকেল), জাতীয় পার্টী মনোনীত জুলফিকার হোসেন (লাঙ্গল), বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত মোকারম হোসেন (হারিকেন) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মোঃ সাদিক রিয়াজ (পিনাক চৌধুরী) (ধানের শীষ)।