আশাশুনির বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান পর্যায়ে প্রচারাভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুৃয়ারী) সকালে কলেজ চত্বরে এ কার্যক্রম পরিচালনা করা হয়। সহকারী অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমের অংশ হিসেবে মানব পাচার ও নির্যাতনকে অন্যায় ও অপরাধ হিসেবে গন্য করে মানব পাচারের শিকার নারী পুরুষকে সন্মান দেখানো সহ তাদের মর্যাদা ও সহযোগীতায় অংশগ্রহন বিষয়ে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ শেষে আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী, চিত্রাংকন, কুইজ প্রতিযোগীতা ও "স্বাক্ষরে প্রতিপাদ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গনস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক দেব দত্ত চক্রবর্তী, মধুসুদন দত্ত, দীপংকর সরকার, মোঃ মঈনুল ইসলাম, সিটিসির প্রশিক্ষক মোঃ আমিনুল ইসলাম ও সিটিআইপি সদস্য মনিরুজ্জামান টিটু। আলোচনা সভায় বক্তারা কঠোর আইন প্রযোগ, সচেতনতা বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহার এবং ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর জোর দেন; তারা পাচার রোধে সরকারী, বেসরকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ ভূমিকা, পাচারকারীদের কঠোর শাস্তি এবং তথ্যের অবাধ আদান-প্রদানের মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থার কথা বলেন। কার্যক্রম শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় নূসরাত জাহান, আব্দুল্লাহ আল মাহি, স্বর্ণালী আক্তার, হাফিজা খাতুন,পূর্ণিমা মন্ডল এবং কুইজ পর্বে তন্বি মন্ডল, স্বাধীন মোল্ল্যা, আব্দুল্লাহ আল নোমান, অতসী গাইন ও তনুশ্রী মিস্ত্রীকে বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়। উন্নয়ন সংস্থা রূপান্তর, সুইজারল্যান্ড সরকারের সহযোগীতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মধ্যে।