কচুয়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৮:১৯ পিএম
কচুয়ায় বিএনপির  উঠান বৈঠক অনুষ্ঠিত

কচুয়া উপজেলা বিএনপির উদ্যোগে ধোপাখালি  ইউনিয়নের ছিটাবাড়ি  মাহাতাব মেম্বারের  বাড়ি উঠান বৈঠক,শিয়ালকাঠি ক্লাব ঘরে উঠান-বৈঠক, বগা স্কুল মাঠে উঠান বৈঠক বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়োছে। ২১ জানুয়ারি দুপুর ১২টায় কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ (সদর কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার , জেলা কৃষক দলের সভাপতি আহসাবুরদৌলা জুয়েল, জেলা বিএনপি নেতা শৈবাল,  জেলা বাস শ্রমিক ইউনিয়ন সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু হানিফ হানু,. কচুয়া  উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম , বিএনপি'র  সাংগঠনিক  সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, সেখ  মো: হুমায়ুন কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন ,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য জোটের সাধারণ, সম্পাদক উজ্জল কুমার দাস,  জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সরদার নাহিদ, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ ও শেখ সুজন,  বিএনপি নেতা আফজাল হাওলাদার লিয়াকত হোসেন, সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদক বৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক জয়ী হলে দলে কোন মাদক ব্যবসায়ী,  সন্ত্রাসী ও চাঁদাবাজের ঠাই কচুয়ায় হবে না। আমাদের মনে রাখতে হবে ধানের শীষ প্রতীক বিএনপি'র প্রতীক, ধানের শীষ প্রতীক তারেক রহমানের প্রতীক। এই আসনে ধানের শীষ প্রতীক জয়ী হলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে  জয়ী করা হবে। আমাদের নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে যেতে হবে। তাদেরকে ৩১ দফা সম্বন্ধে ও বুঝাতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে