প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত কক্সবাজার জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার, ২১ জানুয়ারি সকালে কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবি প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন- নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ শারমীন রিনভী ও ইআরএফ এর সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খাজা মাঈন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক এস এম জাফর, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী। প্রশিক্ষণ কার্যক্রম বৃহস্পতিবার, ২২ জানুয়ারি সমাপ্ত হবে। এতে কক্সবাজার জেলার শতাধিক সাংবাদিক অংশ নিচ্ছেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান।