কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক এ. এফ. এম. ইমদাদ উল্লাহ। এ.এফ.এম.ইমদাদ উল্লাহ ব্যবসায়ী সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত। তিনি কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সিনিয়র সহ সাধারণ সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য, হয়বতনগর এ.ইউ, কামিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজের সাধারণ সদস্য ও কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সদস্য। সম্প্রতি কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় ০৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উক্ত সমিতির সভাপতি মো. রফিকুজ্জামান খান শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে প্রধান উপদেষ্টা মনোনীত হন তিনি।