দৌলতপুরে ছেলের হাতে পিতা খুন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ১১:২৩ পিএম
দৌলতপুরে ছেলের হাতে পিতা খুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোস্তফা হোসেন (৬৬) নামে একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে নিহতের ছেলে বাবুহোসেন(৩৫)কেআটক করেছেপুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরা কলেজ বাজার ইদগাপাড়া এলাকার মোস্তফা হোসেনের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা সকালেই মরদেহটি ঘরে পড়ে থাকতে দেখেন এবং খবর দেয় দৌলতপুর থানা পুলিশকে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় কোনো বস্তু দিয়ে আঘাত করে অথবা শ্বাসরোধ করে  মোস্তফা হোসেনকে হত্যা করা হতে পারে। তদন্তের সময় নিহতের ছেলের আচরণ ও বক্তব্যে অসংগতি লক্ষ্য করে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে।  দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।দৌলতপুর থানা পুলিশ বুধবার দুপুরে  নিহতের লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হলেও বুধবার রাত পর্যন্ত তার ময়না তদন্ত সম্পন্ন হয়নি বলে পুলিশ জানায়।এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে