সরকার নিবন্ধিত 'জাতীয় সাংবাদিক সংস্থা' ঈদগাঁও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এ কমিটি অনুমোদন করেছেন জেলা কমিটির নেতৃবৃন্দ। সংগঠনটির কক্সবাজার জেলা সভাপতি এমডি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক ওসমান গনি (ইলি) ২১/০১/২৬ ইং যৌথ স্বাক্ষরে ঘোষিত কমিটি অনুমোদন দেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মতে জেলা কমিটির অনুমোদনে প্রকাশিত এ কমিটিতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে দায়িত্বশীল ও অভিজ্ঞ সাংবাদিকদের অন্তর্ভূক্ত করা হয়েছে। অনুমোদিত কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি দৈনিক সমুদ্রকণ্ঠের এম. শফিউল আলম আযাদ এবং সহ-সভাপতি দৈনিক রূপসী গ্রামের প্রতিনিধি এম, ছরওয়ার সিফা। এছাড়া সাধারণ সম্পাদক দৈনিক দৈনদিনের গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক প্রভাতী বাংলাদেশের মনজুর আলম, সাংগঠনিক সম্পাদক দৈনিক কক্সবাজার দর্পণের রাশেদুল আমির চৌধুরী। জেলা নেতৃবৃন্দ জানান, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদেরকে এ কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে । নব নির্বাচিত নেতৃবৃন্দের প্রত্যাশা যে, পূর্ণ পেশাদারিত্ব, সততা ও ঐক্যের মাধ্যমে সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অন্যদিকে নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে আরো সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা।