তারাগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ১১:০৯ এএম
তারাগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকাল ৫টা ১৫ মিনিটে কৃষি বিপণন আইন, ২০১৮ এর আওতায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে মেসার্স রহমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী স্বদেশ চন্দ্র সরকার (৪৫), পিতা-মুকুল চন্দ্র সরকার, গ্রাম-ঘনিরামপুর, থানা-তারাগঞ্জ, জেলা-রংপুর কর্তৃক রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও সরবরাহে বাধা প্রদান করার প্রমাণ পাওয়া যায়, যা কৃষি বিপণন আইন, ২০১৮ এর পরিপন্থী। উক্ত অপরাধের দায়ে সংশ্লিষ্ট আইনের ধারায় তাকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায় । অভিযানে তারাগঞ্জ থানা পুলিশের সদস্যগণ আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে