গাংনীতে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০১:১৪ পিএম
গাংনীতে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমানো এবং বাংলাদেশ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গাংনীতে  দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২২ জানুয়ারী)   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাসুদুর রহমান  । তিনি তাঁর বক্তব্যে বলেন, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা: শৌভিক রায় এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: আলী নূর হাসান। এছাড়াও উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার মো: মোহাইমিনুল ইসলাম এবং ফিল্ড অফিসার মো: মাহফুজুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।কর্মশালায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের এই কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমামসহ অন্যান্য ধর্মীয় নেতা ও স্কুল-কলেজের শিক্ষকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ প্রশিক্ষণে গাংনী  উপজেলার ৩৫ টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি এবং কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে