কয়রায় উত্তরণের জিসিএ প্রকল্পের অগ্রগতী পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা বিআরডিবির হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাসের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রাসরন অফিসার নিশাত ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, সহকারি যুব উন্নয়ন অফিসার এস এম আকরাম হোসেন, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ ফরহাদ হোসেন, প্রকল্পের প্রজেক্ট অফিসার রাউফুর আদনান, এরিয়া সুপার ভাইজার মোঃ শামীম হোসেন, এনজিও প্রতিনিধি মোস্তাক মাহদুদ, জ্যাকব টিটু পিনাারু মিজানুর রহমান, প্রকল্পের নারী গবেষক তানিয়া সুলতানা, নুসরাত কনা, তানিয়া সিদ্দিকা, আরেফিন আহমেদ লিসা, প্রকল্পের উপকারভোগী সদস্য রিনা মুন্ডা, ছালমা আক্তার প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ প্রকল্পের উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।