রাজশাহীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ০২:৪১ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০২:৪১ পিএম
রাজশাহীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) সকালে র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বুধবার সন্ধ্যায় রাজশাহী নগরীর সিটিহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম রবিউল ইসলাম রবি (৪০)। রবি মহানগরীর আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে। । সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিটিহাট এলাকা থেকে রবিকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে