সৈয়দপুরে ইটভাটায় অভিযান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০২:৪৩ পিএম
সৈয়দপুরে ইটভাটায় অভিযান

নীলফামারীর সৈয়দপুরে ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। ২২ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর,নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, নীলফামারী এর যৌথ উদ্যোগে ওই অভিযান চালানো হয়। এ সময় সৈয়দপুর উপজেলার মুশরত ধূলিয়া, খিয়ারজুম্মা এলাকার মোঃ রেজাউল ইসলাম এর মালিকানাধীন মেসার্স এস এস জেড ব্রিকস এ অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,লঙ্ঘনের দায়ে মেসার্স এম এস বি ব্রিকসকে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অনুমোদন ব্যতিত ইটভাটায় কৃষি জমি হতে মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা করার দায়ে  ট্রাক্টর দিয়ে কাঁচা ইট ধ্বংস করা হয় । জেলা প্রশাসন, নীলফামারী এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উদ্দীন অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। নীলফামারী জেলা পুলিশ বিভাগ এর একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে