লক্ষ্ণীপুর-৩ আসনে ভবানীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৩:০৩ পিএম
লক্ষ্ণীপুর-৩ আসনে ভবানীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪

লক্ষ্ণীপুরের ভবানীগঞ্জ এলাকায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে লক্ষ্ণীপুর ৩ আসনের ভবানীগঞ্জের চরভূতা ও চর মনশা এলাকার মধ্যবর্তী রিপুজি মার্কেটের সামনে এ সংঘর্ষ হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।  সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লক্ষ্ণীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‎আহতরা হলেন,বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান, ভবানীগঞ্জ ৬ নং ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম,ছাত্রশিবিরে ওয়ার্ড সেক্রেটারী ইয়াসিন আরাফাত তাহসিন,অর্থ সম্পাদক মোঃসোহাগ হোসেন এবং জামায়াত কর্মী ফিরোজ, সোহাগ ও তাহসিন। জামায়াত কর্মী ফিরোজ আলম বলেন, আমরা সকালে রিফুজি মার্কেট এলাকায় ড.রেজাউল করিমের ফেস্টুন লাগানোর সময় স্থানীয় বিএনপির কর্মী কাশেম মাঝি বাধা প্রদান করে। একপর্যায়ে আমরা সেখান থেকে সরে গিয়ে বাজারে অপর পাশে ফেস্টুন লাগানোর সময় কিছুক্ষণ পর পরিকল্পিত ভাবে বিএনপি কর্মী শাহাজান লাঠি সোটা নিয়ে এসে আমাদের উপর হামলা করে। স্থানীয়রা আমাদের উদ্ধার করে। আহত বিএনপি'র কর্মী মোঃ শাহাজান বলেন, তারা আমাদের বিএনপির অফিসে সামনে ফেস্টুন লাগাতে আসলে আমি নিষেধ করি। কিন্তু তারা আমার উপর হামলা করে আহত করে। বিএনপি কর্মী কামাল হোসেন বলেন, সকালে জামায়াতের লোকজন বিএনপির অফিসে সামনে ফেস্টুন লাগানো সময়। মানুষিক ভাবে অসুস্থ বিএনপির কর্মী শাহাজান বাধা প্রদান করলে। জামায়াতের লোকজন জড়ো হয়ে তার উপর হামলা করে। ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি হাফেজ আব্দুল হক বলেন,বিগত সময়ে রিফুজি মার্কেট এলাকায় এই শাহজাহান দুই বার ড.রেজাউল করিম সাহেবের পোস্টার ছিঁড়েছে। আজকে ও আামাদের লোকজন কে লাঠি সোটা দিয়ে পরিকল্পিত ভাবে হামলা ও বাধা প্রদান করে। জেলা যুবদলের সভাপতি আব্দুল আলী হুমায়ুন বলেন, শাহজাহান মানসিকভাবে ভারসাম্যহীন। ছোট্ট ঘটনা কে কেন্দ্র করে জামাতের লোকজন তাকে মেরে রক্তাক্ত করে। লক্ষ্ণীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. অরুপ পাল জানান, বৃহস্পতিবার সকালে ভবানীগঞ্জ এলাকা থেকে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্ণীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে