চন্দনাইশে থামছে না পাহাড় কাটা

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৩:০৯ পিএম
চন্দনাইশে থামছে না পাহাড় কাটা

চট্টগ্রামের চন্দনাইশে থামছে না পাহাড় কিংবা টিলা কাটা। বেপরোয়া উঠেছে মাঠি খেকোরা। প্রকাশ্যে বিভিন্ন এলাকায় পাহাড় কাটা হলেও দেখার যেন কেউ নেই। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী হাফছড়িকুল এলাকায় এখন চলছে পাহাড় কাটা ছাড়াও হাশিমপুর,কাঞ্চনাবাদ এলাকায় নির্বিচারে চলছে পাহাড় কাটা। আর এসব মাটি বিভিন্ন এলাকার ইট ভাটা ও অপরিকল্পিতভাবে ফসলি জমি ভারাট করে বাড়ি ভিটা তৈরি কাজ করার হচেছ। এভাবে বেআইনিভাবে পাহাড় কাটার কারণে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য,এতে স্বাস্থ্যঝুকির পাশাপাশি হুমকির মুখে পড়ছে পরিবেশ। তাই নয় এসব কাটা মাটি বহনকারী যান চলাচলে নষ্ট হয়ে পড়ছে বিভিন্ন সড়কগুলো। পাহাড় কাটা বন্ধে সরকার জিরো টলারেন্স থাকলেও তা মানছে না কেউ। স্থানীয় বাসিন্দা এয়াকুর মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন,প্রশাসনের চোখে ফাকি দিয়ে কতিপয় মাটি খেকোরা নির্বিঘ্নে পাহাড় বা টিলা কেটে সমতল ভূমিতে পরিনত করেছে। ফলে বর্ষা মৌসুমে পাহাড় ধসে পড়ে প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে। জরুরি ভিত্তিতে উপজেলায় যততত্র পাহাড় কাটা বন্ধ করা অতীব জরুরী হয়ে পড়েছে। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার রাজীর হোসেন বলেন, পাহাড় কাটা আইনগত অপরাধ তাই মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে