বাজিতপুর আদালত সচেতনতা বৃদ্ধিতে ভিডিও প্রদর্শনী

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৩:৩০ পিএম
বাজিতপুর আদালত সচেতনতা বৃদ্ধিতে ভিডিও প্রদর্শনী

কিশোরগঞ্জের বাজিতপুর  উপজেলায় গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”প্রতিপাদ্যকে ধারণ করে বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় পিরিজপুর  ইউনিয়নের বোর্ড বাজারে এই আয়োজন করা হয়। গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত প্রদর্শনীতে উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আমিনুল ইসলাম  উপস্থিত থেকে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচার প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরিজপুর  ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা বাবু প্রদীপ কুমার সরকার,  মেম্বার মো: বাদল ভূইয়া । বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার পাওয়ার কার্যকর মাধ্যম। ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব দিন দিন বাড়ছে। ভিডিও প্রদর্শনীর পর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে সঠিক উত্তরদাতাদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়। সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে এতে অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে