ঝিনাইগাতীতে মাদক সেবনের অভিযোগে ৪ জনের কারাদণ্ড

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৩ পিএম
ঝিনাইগাতীতে মাদক সেবনের অভিযোগে ৪ জনের কারাদণ্ড

শেরপুরের ঝিনাইগাতীত মাদক সেবনের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার নয়াগাঁও গ্রামে এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। দণ্ডপ্রাপ্তরা হলেন শাকিল,জহুরুল ইসলাম ,রাব্বী ও জসিম। শাকিল ও জহুরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, রাব্বীকে আট মাস ও জসিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উভয়কে ২০০ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত শাকিল ও জহুরুল ইসলাম মাদকাসক্ত। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করেন। পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় দণ্ড দেওয়া হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের এসআই মোস্তাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ।

আপনার জেলার সংবাদ পড়তে