আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট চেয়ে বগুড়া শহরের তিন নম্বর ওয়ার্ডে মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বগুড়া শহর যুবদল। বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমির নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি তিন নম্বর ওয়ার্ডের প্রধান সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে। পরে -’ানীয় বাজার, দোকানপাট ও আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করা হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভিন্ন -্লােগান দেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। গণসংযোগকালে শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসনের কারণে সাধারণ মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি বলেন, জনগণ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রব্যব-’াকে নতুন করে গড়ে তুলতে হবে, যেখানে মানুষের মতামতের মূল্য থাকবে এবং আইনের শাসন নিশ্চিত হবে। বগুড়া-৬ আসনের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে অব-’ান নিয়েছে এবং এবারও তারা সঠিক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং সামাজিক অনিশ্চয়তায় মানুষ দিশেহারা। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, কর্মসং-’ান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক -ি’তিশীলতা ফিরে আসবে। গণসংযোগে অংশ নেওয়া অনেক ভোটার বলেন, তারা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। তারা মনে করেন, ভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হলেই দেশের রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব। কর্মসূচির শেষ পর্যায়ে আহসান হাবীব মমি বলেন, তারেক রহমানের প্রত্যাশা বগুড়ার সন্তান হিসেবে সবাই ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে তারেক রহমানকে নির্বাচিত করবেন। শহর যুবদল মাঠে রয়েছে এবং থাকবে। ভোটের দিন পর্যন্ত তারা মানুষের কাছে পৌঁছাবে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার এবং ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।