বগুড়ার গাবতলী বাগবাড়ী এস ইউ মাদ্রাসার আলিম বর্ষের শিক্ষার্থী আব্দূল্লাহ আলামিনের উপর বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকালে হামলা করে একদল দুর্বৃত্ত। হামলায় সে আহত হয়, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল আমিন বাগবাড়ী এস ইউ মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিমের ছেলে। ঘটনার দিন ঐ শিক্ষার্থী মাদ্রাসায় আলিম নির্বাচনী (টেস্ট) পরীক্ষা দিতে আসার পথে হামলার শিকার হয়। এর প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। বাগবাড়ী ফাঁড়ীর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।