দৌলতখানে নির্বাচন উৎসবমুখর করতে মতবিনিময়

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৫:৪১ পিএম
দৌলতখানে নির্বাচন উৎসবমুখর করতে মতবিনিময়

ভোলা জেলা প্রশাসক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ডা. শামীম রহমানের সাথে দৌলতখান উপজেলার বিভিন্ন শ্রেণি এবং পেশার মানুষের মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতির উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাওন মজুমদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি রিটার্নিং অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ডা. শামিম রহমান, নৌ বাহিনীর কন্টিনজেন্ট  কমান্ডার মিল্টন কবির, দৌলতখান থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সিকদার, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুর রহমান, যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি জাকির আলম প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, সমর্থক ও জনগণকে নির্বাচনের বিধি-বিধান এবং করনীয় বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত  সকল নির্দেশনা মেনে চলতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে বিনা বাধায় স্বতঃস্ফূর্ত হয়ে উৎসব মুখর  পরিবেশে ভোট দিতে পারে সেজন্য জনগণকে সহায়তা করতে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। তিনি আরো বলেন, জুলাই বিপ্লব শহীদের জীবনের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে সংস্কার করে বৈষম্য মুক্ত ও সুন্দর করে গড়তে এবং  পরিবর্তন করতে ব্যাপকভাবে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে