কমলগঞ্জে শীতবস্ত্র বিতরণ

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) :
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:০০ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:০০ পিএম
কমলগঞ্জে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা প্রশাসকের পক্ষ থেকে দু:স্থ, অসহায় ও প্রতিবন্ধী পাঁচ শতাধিক শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয় হল রুমে বিভিন্ন চা বাগানের প্রায় চা শ্রমিকদের মধ্যে কম্বল এই বিতরণ করা হয়। চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি উত্তম যাদবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর চা বাগানের প্রধান ব্যবস্থাপক দিপন সিনহা। চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, মাধবপুর ইউনিয়ন পরিষদের সচিব সমরেন্দ্র কুমার সিংহ, ইউপি সদস্য ছাবিদ আলী ও মহিলা সদস্য মালতী বুনার্জী প্রমুখ। বক্তব্য রাখেন সীতারাম ভর, ফারুক আহমেদ ও চাম্পালাল রবিদাস।

আপনার জেলার সংবাদ পড়তে