বীরগঞ্জে শীতার্তদের কম্বল বিতরণ

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:০৩ পিএম
বীরগঞ্জে শীতার্তদের কম্বল বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকাল ১১টায় বীরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের আয়োজনে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মার সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, বীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন, প্রভাষক মো. জাহিদুল ইসলাম ফরহাদ, বীরগঞ্জ থানার ডিএসবি ডিআইও মো. হায়দার আলী, বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাসেম লালু ও বীরগঞ্জ থানার ডিএসবি নুর আমিন।  বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া ধারাভাষ্যকার জয়নাল আবেদীন সোহেল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য মামুনুর রশিদ শাহিন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল। এ সময় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা মো. হারুনুর রশিদ, সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শাওন কুমার সরকার বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক ও সামাজিক কর্তব্য।

আপনার জেলার সংবাদ পড়তে