মাদক মামলা আসামি কিং রুবেল মুন্সিগঞ্জের শ্রীনগরে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৬ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৬ পিএম
মাদক মামলা আসামি কিং রুবেল মুন্সিগঞ্জের শ্রীনগরে গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রুবেল কিং রুবেল (৩০)’কে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হরপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার ২১ জানুয়ারি সন্ধ্যায় র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্প এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হরপাড়া এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীনগর থানার মামলা নং-১৫(৪)১৬, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) ধারার অন্তর্গত টেবিলের ৯(খ) এর ০৫ বছর সশ্রম কারাদন্ড ও ১,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রুবেল @ কিং রুবেল (৩০), পিতা- মোঃ দেলোয়ার হোসেন @ ঝান্টু, সাং- শ্রীনগর কলেজ গেইট, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে