দৌলতপুরের বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ পিএম
দৌলতপুরের বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া

কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়ার কাছারিপাড়ায়  দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগ  সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে। আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য,ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষেরপদপ্রার্থী  আলহাজ রেজ আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা মোঃ শামীম রেজা মোল্লা সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ এতে অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে