ধামইরহাটে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) :
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:৩২ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:৩০ পিএম
ধামইরহাটে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা

নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মো. সামসুজ্জোহা খানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট পৌর বিএনপির আয়োজনে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক আনারুল ইসলামের সঞ্চালনায় ধানের শীষে ভোট প্রার্থনার এ প্রচারনার জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান। সভায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীরের সার্বিক ব্যবস্থাপনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি। এ সময় ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌন হাসান, সহ-সভাপতি রেজাউল করিম মুছা, পৌর বিএনপির সহ কোষাধ্যক্ষ কামরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রউফ, মো. ইসা প্রমুখ। 


আপনার জেলার সংবাদ পড়তে