শহীদ বায়েজিদ বোস্তামীর কবর জিয়ারত

নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী ইঞ্জি

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:৩২ পিএম
নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী ইঞ্জি

নওগাঁর ধামইহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ-২ আসনে ধামইরহাটে ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় নওগাঁ জেলা পশ্চিম জামায়াতের সাবেক আমির মঈন উদ্দিন এবং জুলাই যোদ্ধা শহীদ বায়েজিদ বোস্তামীর কবর জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করেন। কবর জিয়ারত শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলা সদরের ব্যবসায়ী,পথচারীও সাধারণ জনতার মাঝে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিপুল ভোটে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন জামায়াতের এই প্রার্থী। এ সময় নওগাঁ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুর রাকিব, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, ধামইরহাট উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান, পত্নীতলা উপজেলা আমির মাওলানা আব্দুল মকিম, নজিপুর পৌর আমির মোফাচ্ছেল হক, ধামইরহাট উপজেলা সেক্রেটারি রেজোয়ান, নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, ধামইরহাট পৌর আমির ইঞ্জি.ইসমাইল হোসেন, যুব বিভাগের সভাপতি আবু সালেহ মুসা মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে