দিনাজপুরে জামায়াত আমীরের আগমন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৫ পিএম
দিনাজপুরে জামায়াত আমীরের আগমন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর দিনাজপুর আগমন উপলক্ষে বিরলে শুভেচ্ছা র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি-২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যায় বিরল উপজেলা জামায়াত এর আয়োজনে র্যালিটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। উল্লেখ্য, শুক্রবার ২৩ শে জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বিমানযোগে প্রথমে পঞ্চগড়ে পৌঁছাবেন। সেখান থেকে বিকেল আনুমানিক আড়াইটার দিকে তিনি দিনাজপুরে এসে গোর-এ শহীদ বড় মাঠে অনুষ্ঠিতব্য এক বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ জনসভায় ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানানো হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা শাখার তালিমুল বিভাগের সেক্রেটারি ও দিনাজপুর-(বিরল- বোচাগঞ্জ) আসনের ১০ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরল উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা আব্দুর রশিদ ও সেক্রেটারি আজমির হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মূখ সারিতে উপস্থিত ছিলেন।


আপনার জেলার সংবাদ পড়তে