বিরলে হয়রানি এবং মালামাল লুটপাটের অভিযোগ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৮ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৮ পিএম
বিরলে হয়রানি এবং মালামাল লুটপাটের অভিযোগ

বিরলে সংসারে বনিবনা না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট। বিরল থানায় অভিযোগ দায়ের। অভিযোগকারী বিরল উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের নোনাগ্রাম এলাকার মোঃ আব্দুস সবুর এর ছেলে মোঃ আজাহারুল ইসলাম (৩৫) জানান, তাঁর সাথে ১১নং পলাশবাড়ী ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রামের মৃত বুদু মিয়া এর মেয়ে মোছাঃ ফাতেমা খাতুন (২৫) এর ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পরে ঘরসংসারের একপর্যায়ে মোঃ আজাহারুল ইসলাম এর ঔরষে দুইটি মেয়ে জন্মগ্রহণ করে। মোঃ আজাহারুল ইসলাম তার সংসারে কোন কিছুর অভাবে রাখিনি। এমনিভাবে চলাকালিন মোছাঃ ফাতেমা খাতুন  সাংসারিক কার্যক্রম ঠিকমত করে না মোঃ আজাহারুল ইসলামকে স্বামী হিসেবে মূল্যায়ন করে না সংসারে প্রায় সময় অশান্তি সৃষ্টি করে থাকে এবং মোঃ আজাহারুল ইসলামকে তাঁর পিতা মাতার থেকে আলাদা খেতে বলে এবং আলাদা বাড়ী করতে বলে। মোঃ আজাহারুল ইসলাম তার স্ত্রী ফাতেমা খাতুন এর কথামত আলাদা বাড়ী করে বসবাস করে আসছিল। তবুও ফাতেমা খাতুন সংসারে অশান্তি সৃষ্টি করে তাঁর স্বামী মোঃ আজাহারুল ইসলাম এর সাথে প্রতিনিয়ত তর্কবিতর্ক করে এবং স্বামী হিসেবে মুল্যায়ন করে না। তাই মোঃ আজাহারুল ইসলাম এর পিতা-মাতা ফাতেমা খাতুনকে কোন কিছু বললে ফাতেমা খাতুন খারাপ আচরণ করে এবং মোঃ আজাহারুল ইসলাম এর গায়ে হাত তোলার চেষ্টা করে। এই বিষয়ে মোঃ আজাহারুল ইসলাম প্রতিবাদ করলে ফাতেমা খাতুনসহ তাঁর ভাই মোঃ মোজাফফর হোসেন (৪০), মোঃ মহনুর আলম (৪৫) এবং শিবপুর গ্রামের মোঃ কালাম এর স্ত্রী মোছাঃ হাসনা বানু (৪৭), মোঃ আইজুল ইসলাম এর স্ত্রী মোছাঃ ছামসুন নাহার (৫২) একত্রিত হয়ে মোঃ আজাহারুল ইসলামসহ তাঁর পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয় ভীতি যেমন আমার নামে মিথ্যা ও বানোয়াটভাবে নারী ও শিশু নির্যাতন, হত্যা চেষ্টা, মাদক সেবন ও বিক্রয়, পরকিয়াসহ বিভিন্ন মামলা দিয়ে জেল খাটাবে মর্মে হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় সকলে একযোগ হয়ে মোঃ আজাহারুল ইসলামকে মিথ্যাভাবে জেল হাজতে রাখার জন্য ষড়যন্ত্র করে। এমতাবস্থায় ফাতেমা খাতুন তাঁর সহযোগীদের কু-পরামর্শে মোঃ আজাহারুল ইসলাম এর নামে মিথ্যা ও বানোয়টভাবে মামলা দায়ের করে। উক্ত মামলার প্রেক্ষিতে বিরল থানা পুলিশ মোঃ আজাহারুল ইসলামকে আটক করে আদালতে প্রেরণ করে। মোঃ আজাহারুল ইসলাম জেলখানায় থাকা অবস্থায় এরই মধ্যে ২১-জানুয়ারি-২০২৬  রাত আনুমানিক ০৮ টায় ফাতেমা খাতুন এর সহযোগিরা তাঁর বাড়ীতে অনধিকার প্রবেশ করে বাড়ীর যাবতীয় মালামাল যেমন- ৩টি গুরু যাহার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা, ২টি ছাগল, ৮টি হাঁস, টিউবওয়েল, মোর্টার, খাট, সকেসসহ সকেসের ভিতরে সাংসারিক মালামাল ও সকেসের ড্রয়ারে থাকা নগদ পচানব্বই হাজার টাকা, ড্রেসিন টেবিল, খারান্না, ফ্রিজ, জামাকাপড়, ২টি ড্রাম সহ চাউলসহ সাংসারিক যাবতীয় মালামাল তাদের বাড়ীতে নিয়ে যাওয়ার সময় মোঃ আজাহারুল ইসলাম এর পিতা বাঁধা দিলে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং গালি গালাজ করতে বাঁধা করলে মোঃ মোজাফফর হোসেন (৪০), মোঃ মহনুর আলম (৪৫) কিল ঘুষি মারপিট করাসহ ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে সকল মালামাল নিয়ে তাদের বাড়ীতে চলে যায়। পরবর্তীতে মোঃ আজাহারুল ইসলাম জামিন পেয়ে বাড়ীতে আসে দেখে বাড়ীতে উপরোক্ত সকল মালামাল ও টাকা নাই। উপরোক্ত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ভুক্তভোগী মোঃ আজাহারুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে