বিএনপি প্রার্থী ডা. জাহিদ হোসেনের নির্বাচনি প্রচার শুরু

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) :
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:৫১ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:৫১ পিএম
বিএনপি প্রার্থী ডা. জাহিদ হোসেনের নির্বাচনি প্রচার শুরু

দিনাজপুর-৬ আসনে (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন নিজ উপজেলা নবাবগঞ্জ এলাকায় নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে দাদা, চাচীর কবর জিয়ারত শেষে বেলা ১১ টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চকদলু, তাহেরগঞ্জসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও নির্বাচনি প্রচারে অংশ নেন। এ সময় স্থানীয় বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন হাটবাজার, সড়ক ও জনবহুল এলাকায় দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রচারকে কেন্দ্র করে এলাকাজুড়ে নির্বাচনি আমেজ লক্ষ্য করা যায়। স্থানীয় বিএনপি নেতারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নবাবগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় দলীয় নেতা-কর্মীরা দিনাজপুর-৬ আসনের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে