ফুলবাড়ীয়া জামায়াত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী গণ মিছিল

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) :
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:০৬ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:০৬ পিএম
ফুলবাড়ীয়া জামায়াত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী গণ মিছিল

ময়মনসিংহ -৬ ফুলবাড়ীয়া আসনে জামায়াত  স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিনের বিশাল নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) বিকাল থেকে ১৩ ইউনিয়ন এ্কটি পৌরসভা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে  ফুলবাড়ীয়া কলেজ মাঠে জমায়েত থাকে মানুষ। মাগরিবের আজানের পর কানায় কানায় ভরে যায় ফুলবাড়ীয়া  কলেজ মাঠ। কলেজ মাঠে মাগবিবের নামাজ আদায় করে সংক্ষিক্ত বক্তব্য রাখেন স্বতন্ত্র ঘোড়া মার্কার প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিন। অতীতের নির্বাচনে ভোট কারচুপি করে হারানোর অভিজ্ঞতা বর্ননা করে তিনি বলেন, আমাকে অতীতের নির্বাচনগুলোতে ভোট কারচুপি করে আমাকে হারানো হয়েছে। আপনাদের পবিত্র ভোট আর কেউ যেন, অতীতের মত কারচুপি করে নিয়ে যেতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি নির্বাচিত হলে উন্নয়নের নামে টিআর কাবিখা থেকে টন প্রতি ৫ হাজার টাকা দিতে হবে। কোন অন্যায় বরদাস্ত করা হবে না। কোন মানুষ অন্যায়ভাবে হয়রানির শিকার হবে না। পরে কলেজ মাঠ থেকে বিশাল মিছিল নিয়ে উপজেলা সদর প্রদক্ষিন করে ভালুকজান বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে ছাদখোলা গাড়ীতে দাড়িয়ে সড়কের পাশে দাড়িয়ে হাজার জনতাকে হাত নারিয়ে শুভেচ্ছা জানান। উল্লেখ্য, অধ্যাপক জসিম উদ্দিন দীর্ঘদিন ময়মনসিংহ জামায়াতের দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করায় দল থেকে তাকে বহিস্কার করা হয়। এর আগে তিনি তিনবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করে সামান্য ভোটে পরাজিত হন।

আপনার জেলার সংবাদ পড়তে