ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারনার প্রথমদিন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকেলে উপজেলার পৌর শহরের সাবঃরেজিস্ট্রী জামে মসজিদ থেকে পথসভা শুরু করেন। নির্বাচনী প্রচারাভিযানের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। পরে গণসংযোগ শুরু হয় পৌর শহরের বিভিন্ন এলাকায়। এসময় তিনি হাতপাখা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ (দক্ষিণ) জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা দক্ষিণের সভাপতি মোঃ মনিরুজ্জামান তরফদার, সাবেক সাধারণ সম্পাদক মো: ফসিউর রেজা প্রমূখ।