ফুলবাড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক গ্রেপ্তার

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:১৬ পিএম
ফুলবাড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিস্ফোরক মামলায়  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ কে আটক  করেছে পুলিশ।   গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাড়ে ৪ টার দিকে  টাঙ্গাইলের মধুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।  এবিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন,হারুন অর রশিদ বিস্ফোরক মামলার এজহার নামীয় আসামি। তাকে গ্রেপ্তার করে মধুপুর থেকে ফুলবাড়ীয়া থানায় আনা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে