৬০ জন জেলে পেলেন বকনা বাছুর

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) :
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৯ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৯ পিএম
৬০ জন জেলে পেলেন বকনা বাছুর

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বরগুনার আমতলীতে ৬০ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা দুইটায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাসের সভাপতিত্বে বকনা বাছুর বিতরণ করেন প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।  উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: রাসেল, প্রানী সম্প্রসারন কর্মকর্তা মো: রোকনুজ্জামান, পল্লি উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম, বন কর্মকর্তা মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পপি সাহা, প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মাঠ সহায়ক মো: আরিফুর রহমান ও  ইসরাত হোসেন হিমেল। উল্লখ্য ২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত), মৎস্য অধিদপ্তর, গোপালগঞ্জ এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান এর লক্ষ্যে আমতলী উপজেলার ৬০ জেলেকে বাচাই করে তাদের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। 


আপনার জেলার সংবাদ পড়তে