মণিরামপুরে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেনের প্রচার মিছিল

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) :
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৩ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৩ পিএম
মণিরামপুরে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেনের প্রচার মিছিল

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনে বৃহস্পতিবার যশোরের মণিরামপুরে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের কলস মার্কার পক্ষে পথসভা শেষে বিশাল প্রচার মিছিল বের করা হয়। বিকেলে আনুষ্ঠানিকভাবে পৌর শহরের গরুহাট মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় কলস হাতে শত শত নারী-পুরুষ সমর্থকদের ভীড়ে লোকে লোকারণ্য হয়ে যায় গোটা পৌর শহর।  পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলস মার্কার স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। এ সময় কলস মার্কার ভোট চেয়ে শহীদ ইকবালের আবেগঘন বক্তব্য দিলে উপস্থিত নেতাকর্মীরা কলস উচু করে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলে।  পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান ফারুকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, সহসভাপতি একে আজাদ, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু, সন্তোষ স্বর, খান শফিয়ার রহমান, ঢাকা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য অ্যাডভোকেট শামছুজ্জামান দীপু, ইকবাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান প্রমুখ। গরু হাট মোড় থেকে শুরু হওয়া কলস মার্কার প্রচার মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে