জাটকা বিক্রেতাদের ভ্রাম্যমান আদালতে জরিমানা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০১:২৪ পিএম
জাটকা বিক্রেতাদের ভ্রাম্যমান আদালতে জরিমানা

বরিশালের হিজলা উপজেলার বান্দের বাজার, মৌলভীরহাট ও দূর্গাপুর বাজারে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোষ্ট গার্ডের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে জাটকাসহ চারজন বিক্রেতাকে আটক করেছে। আটককৃতদের বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত ৩০ কেজি জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোষ্টগার্ডের চীফ পেটি অফিসার মো. মাইনুদ্দিন খান। তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন-ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

আপনার জেলার সংবাদ পড়তে