বিরলে ৫২ জনের অর্থদণ্ড

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০১:৩৩ পিএম
বিরলে ৫২ জনের অর্থদণ্ড

বিরলে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ২৯১ ধারা অনুযায়ী একইসাথে ৫২ জনের অর্থদণ্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার ০৩নং ধামইর ইউনিয়নের এলজিইডি পার্কে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ২৯১ ধারা অনুযায়ী একইসাথে ৫২ জনের প্রত্যেককে তিনহাজার করে অর্থদণ্ডাদেশ প্রদান করেন। গভীর রাতে কোন অপরাধ সংগঠিত হওয়ার পর একইসাথে অর্ধশতাধিক যুবককে ভ্রাম্যমাণ আদালতে দন্ডাদেশ প্রদানের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এর তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে জনমনে ব্যাপক সন্তুষ্টির সৃষ্টি করেছে বলে উপস্থিত জনসাধারণ সাধুবাদ জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে