বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রচার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০১:৪১ পিএম
বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রচার

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন। বুধবার ২২ জানুয়ারি থেকে এ প্রচারণা শুরু করেন তিনি। প্রচারণার ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের এই প্রার্থী  মুলাদী উপজেলার চরকালেখান মাদ্রাসা বাজার এলাকা থেকে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রমের সূচনা করেন।প্রচারকালে তিনি বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি তুলে ধরেন।  এ সময় তিনি বলেন, ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। গণসংযোগকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে