কলমাকান্দায় যুবকের আত্মহত্যা

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) :
| আপডেট: ২৩ জানুয়ারী, ২০২৬, ০১:৪৩ পিএম | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০১:৪৩ পিএম
কলমাকান্দায় যুবকের আত্মহত্যা

কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা গ্রামের আবুল হোসেনের বড় ছেলে রবিকুল ইসলাম (৩৭) নামে এক যুবকের আ/ত্ম/হ/ত্যার খবর পাওয়া গেছে। ২৩ জানুয়ারি শুক্রবার, মোঃ রফিকুল ইসলাম (৩৭) নিজ বসত ঘরে মাফলারে ফাঁ'স দিয়ে আ/ত্ম/হ/ত্যা করেছেন। পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়,  ভোরে তার স্ত্রী মঞ্জুরা খাতুন স্বামীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে পাড়া প্রতিবেশীরা দৌড়ে এসে কলমাকান্দা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা মর্গে প্রেরন করা হয়। কলমাকান্দা থানা ওসি মোঃ সিদ্দীক হোসেন জানান, আইনি প্রক্রিয়া অনুযায়ী একটি উইডি মামলা গ্রহণ করেছি, ময়নাতদন্তের শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে