চিতলমারীতে চিত্রার তীরে গড়ে উঠছে মিনি সুন্দরবন

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০১:৫২ পিএম
চিতলমারীতে চিত্রার তীরে গড়ে উঠছে মিনি সুন্দরবন

বিশ্ব ঐতিহ্যের অন্যতম ম্যানগ্রোভ, সুন্দর বনের আদলে আরেকটি মিনি সুন্দরবন গড়ে উঠছে বাগেরহাটের চিতলমারী উপজেলার প্রবহমান চিত্রা নদের তীর ঘেঁষে। এখানে দেখা মিলবে বিভিন্ন প্রজাতির ছোট বড় বৃক্ষের সমাহার। ডালে-ডালে পাখির কলকাকলিতে মুূখরিত প্রায় ১০ থেকে ১২ কিলো মিটার নদীপথ। নদী পাড়ে অসংখ্য প্রকার সুন্দরবনের উদ্ভিদ জন্মেছে। রয়েছে সুন্দরী, গোলপাতা, কেওড়া, সহ নানা প্রজাতির গাছ।  সবুজ- শ্যামল এই গ্রামের মানুষেরা রাত হলে পাখির ডাকে ঘুমিয়ে পড়েন, আবার সকালে তাদের পাখির ডাকে ঘুমভাঙ্গে। শীত মৌসুমে অতিথি পাখিরা এই বনকে অভায়রণ্য হিসাবে বেছে নেয়। এখানে দেশীয় প্রজাতির পাখির মধ্যে রয়েছে, ঘুঘু, শালিক, টিয়া, মাছরাঙা,পানকৌড়ি, বক, দোয়েল,ঘড়িয়াল, টুনটুনিসহ প্রায় অর্ধশত প্রজাতির পাখি। বনের বিভিন্ন ঝোপ-ঝাড়ের ভেতর রয়েছে, বাঘডাসা, খাটাশ, বিষধর সাপ, তক্ষক, বনবিড়াল, শিয়াল, গুঁইসাপসহ বিপন্ন প্রজাতির বন্যপ্রাণি। সুন্দরবনের মূল ভূখন্ডথেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া চিত্রা নদীর দু’কুল দিয়ে এ মিনি সুন্দরবনটি অবস্থিত।  এব্যপারে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন বলেন, শুনেছি মিনি সুন্দরবণ খ্যাত একটা বনের নাম। সেখানে সময় নিয়ে যাবো, প্রয়োজন হলে বণের রক্ষনাবেক্ষনের জন্য কর্র্তৃপক্ষের পরামর্শ নেয়া হবে। স্থানীয় পল্লী চিকিৎসক হরেন্দ্রনাথ মন্ডল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সরদারসহ অনেকে  বলেন, যেহেতু সুন্দর বনের আদলে এটি গড়ে উঠছে। এই বনের রক্ষণাবেক্ষণের জন্য কর্তৃপক্ষ ও এলাকবাসীর দৃষ্টি কামনা করছি। চিতলমারী প্রেসক্লাবের সহ-সভাপতি সহিদুল হক টিপু বলেন এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা ভুমি। এই বনকে ঘিরে এখানে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মীদের ভীড় বাড়ছে। নতুন সুন্দরবনকে এক নজর দেখার জন্য দূর-দূরান্ত  থেকে লোকজন ও ছুটে আসছেন এখানে। ইতিপুর্বে বণ বিশেষজ্ঞ দল এইস্থান পরিদর্শন করেছেন, এতে এলাকাবাসীর মধ্যে যেমন আশার আলো দেখা দিয়েছে, তেমনি পরিবেশের জন্য এ বন এখন আশীর্বাদ স্বরূপ। অতিসিগ্রই এখানে একটি পর্যটনকেন্দ্র গড়ে উঠুক এটা সকলের প্রত্যাশা ।

আপনার জেলার সংবাদ পড়তে