লক্ষ্ণীপুরে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০১:৫৪ পিএম
লক্ষ্ণীপুরে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

লক্ষ্ণীপুরে বিদেশি অস্ত্রসহ হাসান তারেক ওরফে চিতা নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড অ্যামুনিশন, একটি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। লক্ষ্ণীপুর সদর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সদর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাহাত খান এবং ক্যাপ্টেন আরমান হাবিব অপুর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে অস্ত্রসহ আটক করা হয়। গ্রেপ্তারকৃত মো. হাসান তারেক (৩০) পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী ছোট কাউসারের সহযোগী হিসেবে পরিচিত।

আপনার জেলার সংবাদ পড়তে