ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন(৫৮ বিজিবি)পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং আমদানিকৃত ঔষধ উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে ও সকালে সীমান্তের অভ্যন্তরে এই অভিযান গুলো পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টারদিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা বিওপির একটি চৌকস দল হাবিলদার মাইন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালায়। সীমান্ত পিলার ৫৩/২-এস হতে আনুমানিক ২০০ গজ অভ্যন্তরে মকজপুর গ্রামের তোতা মিয়ার ড্রাগন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরদিক বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। হাবিলদার ইয়ার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৫৯/২-এস হতে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে জীবননগর পাড়া কাঁচা রাস্তার পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ১০১০ পিস ভারতীয় ঔষধ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়,উভয় অভিযানে উদ্ধারকৃত মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির এই কঠোর নজরদারি ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।