নীলফামারী-১ আসনে লড়াই হবে জামায়াত ও জমিয়তে উলামায়ের

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০২:১০ পিএম
নীলফামারী-১ আসনে লড়াই হবে জামায়াত ও জমিয়তে উলামায়ের

নীলফামারী -১ আসন হল ডোমার ও ডিমলা উপজেলা নিয়ে। এ আসনে রয়েছে একটি পৌরসভা। এখানে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৮ জন প্রার্থী। এদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আব্দুস সাত্তার ( দাঁড়ি পাল্লা), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোঃ মন্জুরুল ইসলাম ( খেজুর গাছ), ইসলামি আন্দোলন বাংলাদেশ মোঃ আব্দুল জলিল ( হাত পাখা),জাতীয় পার্টির মোঃ তছলিম উদ্দিন ( লাঙ্গল), জাতীয় পার্টি জেপির মোঃ মখদুম আজম আশরাফী ( বাই সাইকেল), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের জেবেল রহমান গানি ( গাভী), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী মোঃ রফিকুল ইসলাম ( কাঁচি), ও বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট বিএনএফএর মোঃ সিরাজুল ইসলাম ( টেলিভিশন) মার্কা নিয়ে লড়ছেন। এ আসনের ডোমার অংশে হল একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন। মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৬ হাজার,৬শ ৩১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার,৮শ ১৮ জন। মহিলা ভোটার ১ লাখ ৬ হাজার,৮শ ১২ জন। এখানে তৃতীয় লিঙ্গের  ভোটার ১ জন। ভোট কেন্দ্র ৭০ টি। অপর অংশ ডিমলায় ইউনিয়ন ১০টি। ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬শ ৪১ জন। পুরুষ ভোটার ১ লাখ ২২ হাজার ৬শ ৬৬ জন ও মহিলা ভোটার ১ লাখ ২০ হাজার ৯শ ৭৪ জন। তৃতীয় লিঙ্গ ভোটার ১ জন। এখানে কেন্দ্রের সংখ্যা ৮৪ টি।ডোমার ও ডিমলা মিলে এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ২শ ৭২ জন। মোট কেন্দ্র ১৫৪টি, কক্ষ হল ৮শ ২৩ টি। এ আসনে লড়াই হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জমিয়তে উলামায়ে ইসলামের মধ্যে। তবে ভোট প্রচারণায় এগিয়ে জামায়াত প্রার্থী। এখানে বিপুল ভোটে বিজয়ী হতে পারেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল সাত্তার।

আপনার জেলার সংবাদ পড়তে