কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজারের তেজখালী ব্রিজের পার্শ্বে রাজিব ফিলিং স্টেশন থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে যমুনা গ্রুপের তেল জাতীয় পদার্থ বেশি প্রেশার থেকে তেল বের করতে গিয়ে প্রথমে ওই ফিলিং স্টেশন এর দোকানে আগুন লাগে বলে অভিযোগ উঠেছে। এতে দোকানের মালিক রাজিব (৩৫) যমুনা গ্রুপের ৩ জন অগ্নিদ্বদ্ব হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রথমে তাদের কে ভোর বেলায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কা দেখে ঢাকা বার্ণ ইউনিটে পাঠিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এতে ফিলিং স্টেশনের আগুনে তেজখালী ব্রিজেল এ পাশ ও পাশে ১০ টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। ছাইকৃত দোকানগুলি হলো সুমন সাহার মুদির দোকান, রফিক মিয়ার ফ্রিজের মেরামতের দোকান, নূরুল মিয়ার মটর সাইকেলের মেরামতের দোকান, শাহ আলম ফার্নিচার, জাকির মিয়ার দোকান, আবুল খায়েরের দোকান ও আসলাম মিয়ার ওয়ার্কসপ। সবগুলির ক্ষতির পরিমান প্রায় ২ কোটি টাকা হবে বলে ব্যবসায়িকদের ধারনা। আগুন লাগার সময় বাজিতপুর, কুলিয়ারচর, কটিয়াদি ও নিকলীর ফায়ার স্টেশনের কর্মীরা এসে ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন বলে তারা স্বীকার করেন। প্রত্যক্ষ দর্শীরা জানান, গত ৪০ বছরেও এত বড় আগুন সরারচর বাজারে কখনোও লাগেনি বলে উল্লেখ্য করেন।