ত্রিশালে শিক্ষকের বিদায় সংবর্ধনা

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০৪:০৯ পিএম
ত্রিশালে শিক্ষকের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীররামপুর জান্নাতুল ঊলূম আলিম মাদরাসার সহকারী অধ্যাপক আইয়ুব আলীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জান্নাতুল উলুম আলিম মাদ্রাসা ক্যাম্পাসে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) অনুষ্ঠিত অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীররামপুর জান্নাতুল ঊলূম আলিম মাদরাসার গভর্নিং বডির সভাপতি ফয়সাল আহমেদ।  অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার ও রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ড. সরদার এম আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা সরকার, বীররামপুর জান্নাতুল ঊলূম আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শামছুল হক, রামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াসিন সরকার প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে