ভালুকায় নির্বাচনী পরিবেশ উত্তপ্ত

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৪ পিএম
ভালুকায় নির্বাচনী পরিবেশ উত্তপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার শুরুতেই ,ময়মনসিংহ ১১ ভালুকা আসনে নির্বাচনের পরিবেশ উত্তত হয়ে উঠছে। অভিযোগ উঠেছে ধানের শীষের কর্মী সমর্থকরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। এতে সাধারন ভোটাদের মাঝে আতংক বিরাজ করছে। স্বতন্ত্র ও অন্যদলের প্রার্থীর কর্মী সমর্থকরা এলাকায় প্রচারনায় গেলে ধানের শীষ প্রার্থীর লোকজন বাধা দেয়ার অভিযোগ রয়েছে। যেমন উপজেলার মল্লিকবাড়ী নয়নপুর,রানদিয়া,কাচিনরা,বাশিল সহ কয়েকটি স্থানে স্বতন্ত্র প্র্রার্থীর কর্মী সমর্থদের উপর ধানের শীষের কর্মীরা হামলা করে। এতে স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন কর্মী আহত হয়। আহত দুইজন হাসপাতাল থেকে চিকিৎসা দেয়া হয়েছে। এসব ঘটনায় সহকারী রির্টারিং অফিসারের নিকট অভিযোগ দেয়া হয়েছে। যেসব এলাকায় হামলার ঘটনা ঘটেছে যৌথবাহিনী সেসব ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলার প্রতিবাদে গতকাল রাতে মহাসড়কে বিক্ষোভ মিছিল করা হয়েছে। প্রসাশন নির্বাচনের আচারন বিধি মোতাবে ব্যবস্থা গ্রহন না করলে নির্বাচনের পরিবেশ আরো খারাপের দিকে চলে যেতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে