নীলফামারীতে পিস্তল এবং ম্যাগাজিন উদ্ধার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৩ পিএম
নীলফামারীতে পিস্তল এবং ম্যাগাজিন  উদ্ধার

‘বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে র‌্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে নীলফামারীর জলঢাকায় অভিযান পরিচালনা করে  বাঁশ বাগান থেকে  একটি অবৈধ বিদেশী পিস্তল ও কিছু ম্যাগাজিন উদ্দার করে। অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে র‌্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে। ২৩ জানুয়ারি র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার জলঢাকায় অভিযান চালায়। বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম এলাকার জলঢাকা টু ডালিয়া রোড গামী পাঁকা রাস্তার পূর্ব পার্শ্বে বাঁশ বাগানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১ টি হলুদ রঙ্গের শপিং ব্যাগের ভিতর রক্ষিত ১ টি অবৈধ বিদেশী পিস্তল এবং ম্যাগাজিন জব্দ করা  হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।  সমাজের শৃঙ্খলা রক্ষার্থে এবং অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের চলমান অভিযান ও র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়। মূল কপি স্বাক্ষরিত ছিল বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া)।

আপনার জেলার সংবাদ পড়তে