ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক। শুক্রবার বিকালে ফুলবাড়ীয়া উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতারুল আলম ফারুক বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহবায়ক ময়মনসিংহ -৬ ফুলবাড়ীয়া আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আখতারুল আলম ফারুক । উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আখতারুল আলম ফারুক আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে দেশকে একটি ভিন্নমতের শূন্যতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ অবস্থায় সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা আরও সাহসী ও দৃঢ় হওয়া প্রয়োজন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুনর রশিদ মামুন,সাইফুল ইসলাম বাদল, শাহিনুর মল্লিক জীবন, পৌর বিএনপির আহবায়ক একেএম শমশের আলী, পৌর যুগ্ন আহবায়ক আবুল ফজল প্রমুখ।