নওগাঁর ধামইরহাট উপজেলায় বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে আড়ানগর ইউনিয়ন বিএনপির আয়োজনে পলাশবাড়ী ফুটবল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান। এসময় আড়ানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পরভীন পলি, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. কে.এম.এস মুসাব্বির শাফি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, আড়ানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক আবু জাফর। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।